ত্রিপুরাতে বিজেপি ফের ক্ষমতায়, সাফল্য বিরোধী ভোট ভাগেই

 

ত্রিপুরাতে বিজেপি ফের ক্ষমতায়, সাফল্য বিরোধী ভোট ভাগেই।


ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যে তিনটি রাজ্যে আজ বিধানসভার ভোট গণনা হয়েছে, তার সবগুলোতেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ভোটের আগে বা পরে করা জোটের সঙ্গীদের নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। এই রাজ্যগুলো হল ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়।

৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপি ও তাদের জোটসঙ্গী আইপিএফটি ৩৩টি আসন পেয়ে গরিষ্ঠতা অর্জন করেছে, যদিও তা গতবারের ৪৪ আসনের চেয়ে অনেকটাই কম।

ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোত দেববর্মার নতুন দল তিপ্রা মোথা পেয়েছে ১৩টি আসন, আর বামপন্থী ও কংগ্রেসদের জোট মোট ১৪টি আসনে জিতেছে।

নাগাল্যান্ডে বিজেপি ১২টি ও তাদের পুরনো শরিক দল এনডিপিপি ২৫টি আসন পেয়েছে, ফলে ৬০ আসনের বিধানসভায় তারা সরকার গড়ছে অনায়াসেই। এনডিপিপি নেতা নেইফিউ রিও পঞ্চমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন।


Comments

Popular posts from this blog

STATE OF INEQUALITYCalifornia Holds Its Breath as Supreme Court Weighs Student Loan Forgiveness

Liverpool vs Wolves Live Streaming